Subscribe to our newsletter and stay up-to-date with the latest trends, exclusive offers, and exciting news from GnG. Don't miss out on our special promotions and product launches – sign up today.
Blog Details
14
Sep
১০,০০০ হাজার টাকার গেমিং ফোন
যারা PUBG Lite, Free Fire, Asphalt 9 বা Clash of Clans খেলেন, তারা জানেন একটা স্মুথ পারফরম্যান্সের ফোন কতটা জরুরি। তবে সবসময় কি অনেক টাকা খরচ করে গেমিং ফোন কেনা লাগে? একেবারেই না। মাত্র ১০ হাজার টাকার মধ্যেই এখন এমন কিছু ফোন পাওয়া যায় যেগুলো লাইট গেমিংয়ের জন্য একদম পারফেক্ট। বড় স্ক্রিন, ব্যাটারি ব্যাকআপ, ভালো প্রসেসর- সবকিছু মিলেই এগুলো স্টুডেন্ট বা ক্যাজুয়াল গেমারের জন্য বেস্ট ভ্যালু ফর মানি অপশন।
আজকের লিস্টে আমরা এমন কয়েকটি ফোন বেছে এনেছি, যেগুলো কম বাজেটে আপনাকে দেবে স্মুথ গেমিং এক্সপেরিয়েন্স। চলুন দেখে নেই ১০ হাজার টাকার গেমিং ফোন কোনগুলো, আর এগুলো থেকে ঠিক কিরকরম পারফরম্যান্স পাওয়া যাবে তা নিয়ে বিস্তারিত সবকিছু।
১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ গেমিং ফোন
Motorola Moto G05
আমরা এতক্ষণ যেসব ফোন নিয়ে কথা বলেছি, সেগুলো ছিল ১০ হাজার টাকার গেমিং ফোন। কিন্তু এবার যে ফোনটির কথা বলবো, সেটি নিতে আপনার বাজেট বাড়িয়ে প্রায় দেড় হাজার টাকা বেশি খরচ করতে হবে। প্রশ্ন আসতে পারে বাজেট বাড়ানোটা কি আসলেই দরকার? আসলে, যদি আপনি একটু বেটার পারফরম্যান্স চান তাহলে এই অতিরিক্ত টাকা খরচ করাটাই যুক্তিসঙ্গত হবে। আর এই কারণেই Motorola এর Moto G05 আমাদের লিস্টে জায়গা পাচ্ছে।
এই ফোনটিতে রয়েছে 6.67 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, আছে 90Hz রিফ্রেশ রেট। ভিডিও দেখা বা লাইট গেম খেলার সময় স্ক্রলিং এবং মুভমেন্ট ভালোই স্মুথ পাবেন। সানলাইটে আউটডোর ভিউয়িংও মোটামুটি ভালোই হবে।
পারফরম্যান্সের দিক থেকে Moto G05-এ ব্যবহার করা হয়েছে MediaTek Helio G81 Extreme প্রসেসর। লাইট গেমগুলো বেশ কমফোর্টেবলভাবে মিড সেটিংসে খেলতে পারবেন। র্যাম 4GB হলেও সফটওয়্যার অপ্টিমাইজেশন ও স্টোরেজ থেকে ভার্চুয়াল র্যাম ব্যবহার করার কারণে মাল্টিটাস্কিং-এ কোনো সমস্যা হবে না।
ক্যামেরার দিক থেকেও ফোনটি বেশ ভালো। এতে রয়েছে 50MP মেইন ক্যামেরা, যা ডে-লাইট কন্ডিশনে শার্প আর ডিটেইলড ছবি তুলতে সক্ষম। ভিডিও রেকর্ডিংও পাওয়া যাবে 1080p @30fps এ। সেলফির জন্য আছে 8MP ফ্রন্ট ক্যামেরা, যা ভিডিও কল বা নরমাল সেলফির জন্য যথেষ্ট ভালো।
Moto G05-এর সবচেয়ে বড় ফিচার হলো এর 5200mAh ব্যাটারি। একবার ফুল চার্জ দিলে সারাদিন সহজেই ব্যবহার করা যাবে, আর লাইট ইউজে টানা দুই দিনও টিকতে পারে। যদিও চার্জিং স্পিড মাত্র 10W, তাই চার্জ হতে সময় কিছুটা বেশি লাগবে। তবে ব্যাটারি ব্যাকআপের জন্য এই ফোনটিকে এড়িয়ে যাওয়া কঠিন।
অন্যদিকে, ফোনটিতে আছে স্টেরিও স্পিকার ও Dolby Atmos সাপোর্ট। গেম খেলার সময় বা ভিডিও দেখার সময় সাউন্ড এক্সপেরিয়েন্স অন্য বাজেট ফোনের তুলনায় অনেক ভালো পাবেন।
সব মিলিয়ে, যারা বাজেট সামান্য বাড়িয়ে একটু বেশি পারফরম্যান্স, এডভ্যান্সড সাউন্ড ফিচার আর লং ব্যাটারি চান, তাদের জন্য Moto G05 হবে একটি ভ্যালু ফর মানি গেমিং ফোন।
Subscribe to our newsletter and stay up-to-date with the latest trends, exclusive offers, and exciting news from GnG. Don't miss out on our special promotions and product launches – sign up today.
Manage your cookie preferences to enhance your browsing experience. We use cookies to personalize content, provide social media features, and analyze our traffic. By clicking 'Accept All Cookies,' you agree to the storing of cookies on your device to improve site navigation, analyze site usage, and assist in our marketing efforts. You can also customize your cookie settings below.